ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অ্যাস্ট্রাজেনেকার ৮ লাখ টিকা ঢাকায়

বৈশ্বিক মহামারির ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে বন্ধুপ্রতীম দেশ জাপানের উপহার হিসেবে আরও প্রায় ৮ লাখ টিকা দেশে পৌঁছেছে। মোট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার ওই চালানটি শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টা ২৫ মি‌নি‌টে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


এর আগে শুক্রবার (২০ আগস্ট) টোকিও বাংলাদেশ দূতাবাস জানায়, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালান শনিবার (২১ আগস্ট) ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।


জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকাগুলো নিয়ে যাত্রা করেছিল। এই দফায় টিকার সংখ্যা ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ রয়েছে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আসে উপহা‌রের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑