ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে করোনায় মৃত্যু একশ’র নিচে নামলো

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। গত দুই মাস পর এক দিনে করোনায় মৃত্যু একশ এর নিচে নেমেছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৫ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। শনিবার (২৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৩৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫ হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ কোটি ৬৩ লাখ ৬০ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ লাখ ১ হাজার ৯১৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৯ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১২৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯১৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑