ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় আজ টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।


একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের সহজ জয় পায় মাহমুদউল্লাহর দল।


এদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। অপরদিকে দলে দুই পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড। ব্লেয়ার টিকনার এবং জ্যাকব ডাফির বদলে বেন সিয়ার্স এবং হামিশ ব্যানেট যোগ হয়েছেন একাদশে।


বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।


নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট।

ads
ads
ads

Our Facebook Page

↑