ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আবারও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদ

ads

নিজের বিশেষ সহকারী নীলুফার আহমেদকে আবারও একই পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলুফারকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার (২২ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


এতে বলা হয়, আগামী ৫ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও এ সংশ্লিষ্ট সুবিধাসহ প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে চলতি বছরের ২ জানুয়ারি নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে তাকে ওই পদেই নিয়োগ দেওয়া হলো।


অপর আদেশে, সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজির অধ্যাপক ডা. মো. ময়নুল হকের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা বাতিলের শর্তে আগামী ১৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page