ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

সারোগেরিসর মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। বৃহস্পতিবার  ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। প্রীতি জানান, তার আর স্বামী জেন গুডএনাফের ঘর আলো করে যমজ সন্তান এসেছে। এদের মধ্যে একটি কন্যা এবং অপরটি পুত্রসন্তান। কন্যার নাম জয় জিনতা গুডএনাফ ও পুত্রসন্তানের নাম জিয়া জিনতা গুডএনাফ। অভিনেত্রীর এ যমজ সন্তান অবশ্য এসেছে সারোগেসির মাধ্যমে।

 

দুই সন্তানের মুখ দেখে উচ্ছ্বাসিত প্রীতি জিনতা লেখেন, ‘সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি এবং জেনে ভীষণ আনন্দিত। আমরা আজ পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে। কারণ আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ পরিবারে এসেছে। জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এই যাত্রার সঙ্গে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।’


যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতির। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় দুজনের বিবাহোত্তর সংবর্ধনা।


বলিউড তারকাদের মধ্যে এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। এবার তাদের যোগ হলো প্রীতির নাম।

ads
ads
ads

Our Facebook Page