ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

করোনায় শনাক্তের হার কমলো

দেশে করোনাভাইরাস শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।  গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে। যেখানে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ।


শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজনে রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন ও বরিশাল বিভাগের একজন। 

ads
ads
ads

Our Facebook Page

↑