ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শাহরুখের দেশের মানুষ হওয়ার কারণেই টাকা না নিয়ে টিকিট কেটে দিল ভক্ত

ads

বলিউডের ‘বাদশাহ' বলে ডাকেন কোটি অনুরাগী। তবে দেশ থেকে বহুদূরে শাহরুখের এক অন্ধভক্ত এমন কাণ্ড করেছেন, যা অবাক করেছে সবাইকে। শুধুমাত্র শাহরুখের দেশের মানুষ হওয়ার কারণেই ভারতীয় এক অধ্যাপকের পাশে দাঁড়ালেন মিশরের ভ্রমণ সংস্থার এক কর্মী!


এই আশ্চর্য করা গল্পই টুইটারে লিখলেন অধ্যাপক অশ্বিনী দেশপাণ্ডে। প্রযুক্তিগত সমস্যার কারণে কিছুতেই মিশরের ভ্রমণ সংস্থার কর্মীকে টাকা পাঠাতে পারছিলেন না এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী পাণ্ডে। শেষমেশ, মিশরের ওই ভ্রমণ সংস্থার কর্মী অগ্রিম টাকাপয়সা না নিয়েই সমস্ত টিকিট পাঠিয়ে দেন অধ্যাপককে।


টুইটারে অশ্বিনী লিখলেন, 'ভ্রমণ সংস্থার কর্মীকে টাকা পাঠাতে হত। কিন্তু কিছুতেই টাকা পাঠাতে পারছিলাম না। আমার এই সমস্য়া দেখে ভ্রমণ সংস্থার সেই কর্মী জানালেন, আপনি শাহরুখের দেশের লোক। আপনাকে বিশ্বাস করাই যায়। ভ্রমণ সংস্থার কর্মী আমার থেকে কোনও টাকা না নিয়ে আমাকে টিকিট পাঠিয়ে দেয়।' অশ্বিনীর কথায়, ভ্রমণ সংস্থার কর্মী জানিয়েছেন, শাহরুখের অন্ধ ভক্ত হওয়ার কারণেই এমনটি করেছেন তিনি।


এবারই প্রথম নয়, এর আগেও শাহরুখের ভক্তরা ভালবাসা উজাড় করে দিয়েছেন। তবে মিশরের এই ভ্রমণ সংস্থার কর্মী কিন্তু সত্যিই সবার থেকে আলাদা।

ads
ads
ads

Our Facebook Page