ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝিনাইদহের শৈলকুপায় দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের কারণে আমন খেতের ধানগাছগুলো হেলে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে জেলার আমন ধান ও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।


উপজেলার সারুটিয়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, দুই দিনের টানা বৃষ্টি ও দমকা বাতাসে আমন ধানগাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া গাছগুলোর নিচেই বৃষ্টির পানি জমে আছে।


কৃত্তিনগর গ্রামের কৃষক মতলব উদ্দিন বলেন, বৃষ্টিতে অনেক ধান পড়ে গেছে। অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে। এমনিতেই আমরা কৃষি কাজ করে লোকসানে আছি। তবে এবার আমনের ছড়া দেখে লোকসানের কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু আবার ঝড়বৃষ্টির কারণে চাষাবাদের খরচের ধারদেনা কাটিয়ে উঠতে পারব না।


উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা বাবলুর রহমান বলেন, দুই একর জমিতে কলা চাষ করেছিলাম। এবার কলার ফলন ভালো হওয়ার আশা ছিল। তবে ঝড়ের কারণে প্রায় অর্ধেক কলা গাছ ভেঙে পড়েছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। জানিনা এ ক্ষতি কিভাবে কাটিয়ে উঠব।


বড় মৌকুড়ি গ্রামের কৃষক ইয়াদুল মণ্ডল বলেন, ঝড়ের কারণে আমার তিন বিঘা জমির সব ধান মাটিতে পড়ে গেছে ধানের জমিতে পানি জমে আছে। আমার আধাপাকা ধানের বড় ধরনের ক্ষতি হয়ে গেল।


শৈলকুপা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারফত হোসেন বলেন, উপজেলায় চলতি বছরে ২৪৯২৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এবং কলার আবাদ করা হয়েছে ১০৮৫ হেক্টর জমিতে।


তবে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন- আমন ধানগাছ মাটিতে নুয়ে পড়লেও তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। তবে এ আবহাওয়ায় আমন খেতে শিশ পোকাড় আক্রমণ দেখা দিতে পারে। বৃষ্টির চেয়ে এ পোকার আক্রমণে আরও বেশি ক্ষতি হতে পারে। দ্রুত ধান ক্ষেতের পানি অপসারণ করতে হবে। পানি অপসারণ না করলে মাটিতে পড়ে থাকা ধান গাছসহ ধান নষ্ট হয়ে যাবে এবং কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে যাবে।

ads
ads
ads

Our Facebook Page

↑