ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গুলতেকিনের স্বামী আফতাব আহমদ মারা গেছেন

ads

মারা গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ। সোমবার (৩ জুলাই) রাত নয়টার দিকে ঢাকার বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন।


আফতাব আহমদের কবি ও লেখক হিসেবে পরিচিতি রয়েছে। তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে।

ads
ads
ads

Our Facebook Page