ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আসছে নুসরাত ফারিয়ার ‘পাতালঘর’

ads

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়িয়ে আগামী ২৭ জুলাই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে তারকাবহুল সিনেমা ‘পাতালঘর’। সিনেমাটিতে নুসরাত ফারিয়াকে দেখা যাবে নায়িকার চরিত্রে আর তার মায়ের চরিত্রে আফসানা মিমি।


নুর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতালঘর’-এ আরও অভিনয় করেছেন মামুন-উর-রশিদ, সালাউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুন-উল-হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, আরফান মৃধা শিবলু, শাদাত রাসেল, হাসনাত রিপন, চন্দনা বিশ্বাসসহ অনেকেই।


এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু ও গিয়াস উদ্দিন সেলিম। তাদেরকে দেখা যাবে দুই ভাইয়ের চরিত্রে।


‘পাতালঘর’ সিনেমাটি রাজ্য ফিল্মস’র প্রযোজনায় ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনের সহযোগিতায় নির্মিত হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page