ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আবারো ঢাকা মাতাবেন কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত

ads

‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এক কনসার্টে গান গাইতে আবারো ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী অঞ্জন দত্ত। এমনটাই নিশ্চিত করেছে অনুষ্ঠানটির আয়োজক কারখানা ও আর্কলাইট ইভেন্টস।


তারা জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় গান করবেন অঞ্জন দত্ত। আয়োজকদের ভাষ্য, ‘অঞ্জন দত্ত ছাড়াও এদিন তার সঙ্গে আরও গান করবেন বাংলাদেশের সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই টিকিট পাওয়া যাবে।’


আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ গেলো মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন ‘রঞ্জনা’ খ্যাত এই শিল্পী।

ads
ads
ads

Our Facebook Page