ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

স্ত্রীও ‘হাবু ভাই’বলেই ডাকছেন চাষী আলমকে

ads

বিয়ে করে খবরের শিরোনামে রয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা চাষী আলম। ধারাবাহিকটিতে ‘হাবু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছেন এই অভিনেতা। এরপর থেকে অভিনেতাকে সবাই ‘হাবু ভাই’ বলে ডাকেন।


শুধু ভক্তরাই নন, বিয়ের পর অভিনেতার স্ত্রী তুলতুলও নাকি ‘হাবু ভাই’ বলেই ডাকছেন চাষী আলমকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেতা। শুক্রবার (২৫ আগস্ট) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাষী আলম। পারিবারিক ভাবে বিয়ে হলেও স্ত্রীর সাথে বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল চাষী আলমের।


চাষী আলম বলেন, ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রটিতে অভিনয় করার পর থেকে সবাই আমাকে এই নামেই সম্বোধন করেন। আর বিয়ের পর তো এমন হয়েছে যে, আমার বউও আমাকে ‘হাবু ভাই’ বলে ডাকে। হা হা হা...।


এ সময় স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি চাষী আলম। তিনি বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।


এবার ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
























































































 সুত্র: বাংলা ইনসাইড

ads
ads
ads

Our Facebook Page