ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

অভিনেত্রী কঙ্গনার পরিবারে নতুন সদস্য

ads

বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। ভারতের মিডিয়া জগতে যাকে সবাই ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে চিনে। নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে বছরের বেশির ভাগ সময়ই বিতর্কের মধ্যে থাকতে পছন্দ করেন এ অভিনেত্রী। বলিউডে তাঁর শুভাকাঙ্ক্ষী হাতে গোনা।


তবে এখনও ‘সিঙ্গেল’ তিনি। বলিউডে আসার পর একাধিক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে করা মাখো মাখো প্রেমকাহিনী।


কিছু দিন আগে খবর রটেছিল বিয়ে করছেন কঙ্গনা। এক পোস্টে তিনি লিখেছিলেন, এ বছরের ডিসেম্বরে এক ব্যবসায়ীর সঙ্গে তিনি বাগদান পর্ব সারতে চলেছেন। আর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন আগামী বছরের এপ্রিলে।


তবে দুর্গাপূজার আবহে এবার হাসপাতাল থেকেই সুখবর দিলেন কঙ্গনা। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। ভাই অক্ষত রানাওয়াত ও তাঁর স্ত্রী ঋতু পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ভাইপোকে কোলে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী। পিসি হওয়ার আনন্দে কাঁদতে দেখা যায় তাকে। ইতিমধ্যেই নামকরণও হয়ে গিয়েছে এই বাচ্চার। নাম রাখা হয়েছে অশ্বথামা রানাউত।


গত জুলাই মাসে সুখবরটা প্রথম জানান কঙ্গনা। সেই সময় বৌদি ঋতুর সাথে সাধের অনুষ্ঠানের ছবিও দিয়েছিলেন তিনি। যেখানে দিদি রঙ্গোলির সঙ্গে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। তার পরিবারে এখন খুশির হাওয়া বইছে। এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীর মতো বিখ্যাত তারকারা।


উল্লেখ্য, ২০২০ সালে অক্ষত এর বিয়ে হয় ঋতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করা হয়। সেখান থেকেই শাড়ি-গহনায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।


প্রসঙ্গত, ২০০৬ সালে থ্রিলার চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন কঙ্গনা রানাওয়াত এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। 

ads
ads
ads

Our Facebook Page