ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

ads

শনিবার (৫ ডিসেম্বর) থেকে জ্বর অনুভব করছিলেন তিনি। আইইডিসিআর রবিবার তার নমুনা পরীক্ষা করিয়ে ওইদিন রাতেই রিপোর্ট দেয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “গত শনিবার (৫ ডিসেম্বর) থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। আইইডিসিআর রবিবার তার নমুনা পরীক্ষা করিয়ে ওইদিন রাতেই রিপোর্ট দিয়েছে, ফল ‘পজিটিভ’ এসেছে।”


ঠাণ্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য আর কোনো উপসর্গ নেই জানিয়ে আবুল খায়ের বলেন, “তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

ads
ads
ads

Our Facebook Page