ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো গুলি সরকারের কাছে মজুদ নেই : গয়েশ্বর

ads

১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো এতো গুলি সরকারের কাছে মজুদ নেই। সুতরাং আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরবো তাহলে কেউ মরবো না, সবাই বাঁচবো। আর আমরা নানাভাবে নানা কৌশলে যদি বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে আমরা তিলে-তিলে সবাই মরবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যান্য নেতাদের রোগমুক্তি কামনায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরাতো মরবোই, আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হবার হবে, কিন্তু আমরা যেনো অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেনো আজ মৃত্যুর স্বীকার না হয়, জাতি যেনো আজ মৃত্যুর স্বীকার না হয়। তাই আজকে আমি বলবো করোনার চাইতে যে কঠিন রোগে দেশ আক্রান্ত সেটা থেকে দেশকে মুক্ত করতে হবে।


তিনি আরো বলেন, গয়েশ্বর বলেন, ‘অনেকেই বলে বিএনপির অবস্থা খারাপ। বিএনপির অবস্থা কতটুকু খারাপ তার জন্য কোনও মায়া কান্না করার দরকার নাই। দেশটার অবস্থা খারাপ। দেশটার অবস্থা যে কত খারাপ, দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এক কদম হাঁটতে পারে, ততক্ষণ পর্যন্ত ডাক্তার দেখায় না। আর যখন ডাক্তার দেখায়, তখন আর চিকিৎসা থাকে না। আমার মনে হয়, দেশটা সেই পর্যায়ে আছে। ক্ষমতাসীন দলের নেতারা খাঁচার পাখির মতো প্রতিদিন শেখানো বুলি বলে যাচ্ছে। ওরা আমাদের চেয়ে অনেক অনেক খারাপ অবস্থায় আছে।’


শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চলনায় মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলেরসহ সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page