ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে একসঙ্গে কাজ করতে হবে :রওশন এরশাদ

ads

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারব। সেজন্য আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার এক বাণীতে এ কথা বলেন তিনি।


রওশন এরশাদ বলেন, আমাদের জাতীয় জীবনে ১৪ ডিসেম্বর একটি শোকাবহ দিন। একাত্তরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতি সন্তানকে।


শহীদ বুদ্ধিজীবী দিবসের বাণীতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, বলার অপেক্ষা রাখে না—হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দ্বারা স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু ঘাতকের নির্মমতায় তারা সেটি পারেননি।

ads
ads
ads

Our Facebook Page