ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রতি উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করছে সরকার :প্রধানমন্ত্রী

ads

                                                                                                              


সরকার প্রতি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী বলেন, “বৈশ্বিক চাহিদার ভিত্তিতে কারিগরি প্রশিক্ষণ প্রদান, অভিবাসন ব্যয় হ্রাস এবং মধ্যস্বত্বভোগীদের জবাবদিহির আওতায় আনতে সেন্ট্রাল ডেটাবেস তৈরি, কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সার্বিক অটোমেশন এবং বিভিন্ন ধরনের ডিজিটালাইজড সেবা প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে।”


শেখ হাসিনা আরো বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অভিবাসী কর্মীদের কল্যাণ ও স্বার্থসংরক্ষণ, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোত্তম ব্যবহার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ অভিবাসন ব্যবস্থাপনাকে নিরাপদ, স্বচ্ছ, ন্যায়সংগত ও গতিশীল করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যে বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। এই প্রণোদনার সুফল হিসেবে অভিবাসী কর্মীদের শ্রম ও মেধার বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রার প্রবাহ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে।”


২০১৯-২০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আগের বছরের চেয়ে ১০ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলেও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


এদিকে শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া প্রবাসীদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।


চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১০ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরে প্রথম পাঁচ মাসের তুলনায় যা ৪১ দশমিক ৩৩ শতাংশ বেশি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।


বাংলাদেশ জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাব বলছে, শুধু গত আট মাসেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা শ্রমিকের সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৭৫৮। পাসপোর্ট না থাকায় অবৈধ প্রবাসী যারা আউটপাস নিয়ে দেশে ফেরত এসেছেন, এই সংখ্যা ৪০ হাজার ৩৮১।


ads
ads
ads

Our Facebook Page