ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

থাইল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আব্দুল হাই

ads

আলজেরিয়ায় বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হাইকে সরকার থাইল্যান্ডে দেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। পেশাদার কূটনীতিক আব্দুল হাই বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তিনি কূটনৈতিক পেশাজীবনে মানামা, মস্কো, ব্যাংকক ও দুবাইয়ে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।বর্তমান দায়িত্বের আগে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। তিনি ঢাকার সদরদপ্তরে মহাপরিচালক (প্রশাসন)-সহ নানা পদে কাজ করেছেন। আব্দুল হাই বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তার বিএসসি সম্পন্ন করেন।

ads
ads
ads

Our Facebook Page