ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগ কোনো মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করেনি: ফখরুল

ads

আওয়ামী লীগ কোনো মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: মেজর (অব.) হাফিজের বিরুদ্ধ রাষ্ট্রদ্রোহ মামলা, গাড়ি পোড়ানো মামলা দিয়েছে সরকার। এখন মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন নিয়ে কথা বলেন।সোমবার বেলা ১১টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।এসময় নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়ায় বিশিষ্টজনদের ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দেশের স্বার্থে বুদ্ধিজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল।


৩০ ডিসেম্বর নির্বাচনের দ্বিতীয় বছর পূর্তিকে কলংকময় কালো দিবস অভিযোগ করে ওইদিন বিএনপি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page