ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাতে ক্লাবে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন হৃতিকের সাবেক স্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যেই রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে পার্টি করায় গ্রেপ্তার হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান এমন খবরই মঙ্গলবার (২২ ডিসেম্বর) জানিয়েছিলো ভারতীয় গণমাধ্যমগুলো। এ বিষয়ে মুখ খুলেছেন এই ফ্যাশন ডিজাইনার।


ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে সুজান খান লিখেছেন, গত রাতে আমার ঘনিষ্ঠ এক বন্ধুর জন্মদিনের নৈশভোজ পার্টি ছিলো। এরপর আমরা কয়েকজন জেডাব্লিউ ম্যারিয়টে ড্রাগন ফ্লাই ক্লাবে গিয়েছিলাম। রাত আড়াইটার দিকে প্রশাসনের কর্মকর্তারা ক্লাবে প্রবেশ করে। তাদের সঙ্গে ক্লাব ম্যানেজমেন্ট যখন আলোচনা করছিলো, অতিথিদের সেখানে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে অনুরোধ করা হয়। সকাল ৬টার দিকে আমরা বের হওয়ার অনুমতি পাই। কিছু মিডিয়া গ্রেপ্তার হওয়ার যে খবর প্রকাশ করছেন তা মিথ্যা এবং দায়িত্বজ্ঞানহীন।তিনি লিখেছেন, ‘কেন আমাদের অপেক্ষা করতে বলা হলো এবং প্রশাসনের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কী ঝামেলা ছিলো তা আমি বুঝতে পারছি না। এই বিবৃতির মাধ্যমে আমার বক্তব্য প্রদান করছি। মুম্বাই পুলিশের প্রতি আমার সম্মান রয়েছে এবং তারা আমাদের মুম্বাইবাসীকে সুরক্ষিত রাখতে নিঃস্বার্থভাবে কাজ করছেন। জনকল্যাণে তাদের প্রচেষ্টার করাণে আমরা সুরক্ষিত আছি।


এর আগে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, সোমবার দিবাগত রাতে মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ড্রাগনফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। করোনা মহামারির এই সময়ে মহারাষ্ট্র সরকারের রাত্রিকালীন কারফিউ উপেক্ষা করে সেখানে পার্টি চলছিলো।


রাত আড়াইটার দিকে এই অভিযান চালিয়ে সুজান খান, গুরু রান্ধওয়াসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও পরবর্তী সময়ে এই তারকারা জামিনে ছাড়া পান।

ads
ads
ads

Our Facebook Page