ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বড় দুঃসময়ে বিদায় নিলেন বেগম জিয়া: জয়া আহসান

ads

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শোকের আবহ। ফেসবুক যেন শোকের বই। দেশের অন্য সবার মতো সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও। অভিনেত্রী জয়া আহসান দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে লিখেছেন,


‘এ যেন দেশের দুঃসময়ে বিদায়।’জয়া আহসান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।’বিভিন্ন সময় দেশের ক্রান্তিলগ্নে সোচ্চার ছিলেন তিনবারের এই প্রধানমন্ত্রী। সব সময়ই তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। সেই কথা স্মরণ করে জয়া লিখেছেন, ‘সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল।’ জয়া আরও লিখেছেন, ‘তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।’

ads
ads
ads

Our Facebook Page