পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যায় গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন এবং সংগঠনের কর্মী রাশেদুল ইসলামকেও আটক করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা চাটমোহর এলাকায় নাশকতার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। আসামিদের রোববার পাবনা জেলা হাজতে পাঠানো হবে।