ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে কূটনীতিকদের পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ ব্রিফিংয়ের জন্য সোমবার ঢাকার সব বিদেশি মিশনপ্রধানদের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার এ তথ্য দিয়েছেন।


এক কর্মকর্তা বলেন, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্রিফিং হবে। ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


সপ্তাহ দুয়েক ধরে দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের পাশাপাশি প্রাণহানিও হয়েছে। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় প্রাণহানিও ঘটে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে এসব সহিংসতা ও নাশকতার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে দায়ী করে সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চলমান এ রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের সঙ্গে বিএনপি বৈঠক শুরু করেছে। এর অংশ হিসেবে সোমবার প্রথম বৈঠক হয়েছে এনসিপির সঙ্গে।

ads
ads
ads

Our Facebook Page

↑