ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

‘ওপেন বুক’ পদ্ধতি থাকছে ঢাবির অনলাইন পরীক্ষায়

ads

করোনা পরিস্থিতি স্বাভাকিব না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজনে অনেকগুলো পদ্ধতির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতিওবৃহস্পতিবার (৬ মে) একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজনের এই পদ্ধতির অনুমোদন দেয়া হয়। এছাড়া বর্ণনামূলক প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে, এমসিকিউ পদ্ধতির পরীক্ষা, অনলাইনে কুইজ আয়োজন করা এবং অ্যাসাইনমেন্ট দিয়েও শিক্ষার্থীদের গ্রেড দেয়ার বিধান রাখা হয়েছে। বিষয়গুলো নিজ নিজ বিভাগের শিক্ষকরা ঠিক করবেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময় ও পূর্ণমান কমানো হবে, তবে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করতে হবে। যে বিষয়ে যত ক্রেডিট আছে সেগুলো সেভাবেই থাকবে। এছাড়া কম্পিউটারভিত্তিক ব্যবহারিক পরীক্ষাসমূহ অনলাইনে নেয়া হবে। অন্যান্য ল্যাব-ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গ্রহণ করা হবে।ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page