ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পবিত্র শবে কদর আজ

ads

রোববার পবিত্র শবে কদর আজ (লাইলাতুল কদর)। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ এই রাতে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা।


পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন।


এ রাতে ঝিকির-আজগার, ইবাদত-বন্দেগী ও কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে থাকেন।

ads
ads
ads

Our Facebook Page