ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

‘বিয়েই কি একটা মেয়ের জীবনে সব?’

ads

বলিউডের প্রভাবশালী প্রযোজক ও পরিচালক মহেশ ভাটের মেয়ে তিনি। আবার এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বড় বোন। হ্যাঁ, তিনি পূজা ভাট। অভিনয় এবং পরিচালনা দুই কাজেই দক্ষ। একটা সময় নিয়মিত অভিনয় করতেন। তবে মাঝে দীর্ঘ দিন ছিলেন বিরতিতে।


চলতি বছর নেটফ্লিক্স থেকে মুক্তি পাওয়া ‘বম্বে বেগমস’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে কামব্যাক করেন পূজা। সিরিজটি প্রশংসিত হয়েছে। তাই এখন থেকে আবার পূজাকে নিয়মিত দেখা যেতে পারে বলে ধারণা বলিউড সংশ্লিষ্টদের।পূজা ভাট বিয়ে করেছিলেন ভিজে মনীশ মাখিজাকে। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১১ বছর সংসার করার পর ২০১৪ সালে ভেঙে যায় তাদের সংসার। এরপর থেকে বহুবার পরিবার থেকে বিয়ের জন্য বলা হয়েছে পূজাকে। কিন্তু তিনি রাজি হননি। পূজার ভাষ্য, ‘বিয়েই কি একটি মেয়ের জীবনে সব? সেটাই কি মেয়েটির ভাল থাকার মাপকাঠি? তা তো নয়। কিন্তু সমাজ এখনও এভাবেই দেখতে অভ্যস্ত।’


সম্প্রতি এক গণমাধ্যমের কাছে পূজা বলেন, ‘আমরা মেয়েরা পৃথিবীতে কী জয় করলাম, তাতে কিছু যায় আসে না। বাড়িতে এসে শুনতে হয়, ঠিক আছে, তুমি নোবেল প্রাইজ জিতেছো, কিন্তু খাবারে আজ কী আছে? তুমি কি মা? তুমি কি বিবাহিতা? কেন তুমি আবার বিয়ে করছ না? আমি সকলকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, একা তো আনন্দেই আছি। আমার জীবন তো অসম্পূর্ণ নয়। আমি যেমন জীবন চেয়েছি, তেমনটাই বেছে নিয়েছি।’

ads
ads
ads

Our Facebook Page